1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:22 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

‘দাদাগিরি’, ‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন

  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ২২, ২০২৪
  • 177 বার পঠিত

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শোদাদাগিরি’, ‘সারেগামাপাদিদি নাম্বার ওয়ান’-এর শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলকাতার রাজারহাটে অবস্থিত স্টুডিওতে দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যান্টিন থেকেই নাকি আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। যার ফলে নিমেষে পুড়ে যায় শিল্পীদের ভ্যানিটি ভ্যান। আর কিছুদিন পরেই শুরু হবে বাংলার বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’। আজ নাকি সেই স্টুডিওতে শুটিং করার কথা ছিল শোয়ের। তার আগেই ভয়াবহ বিপর্যয়।

প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। মুহূর্তেই পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, ষ্টুডিওর পাশে পুকুর থাকায়, পানি তুলে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন ষ্টুডিও কর্মীরা।

আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে।

এ স্টুডিওতে ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’ ও  ‘সারেগামাপা’র শুটিং হয়। আজ ‘সারেগামাপা’ শোয়ের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

‘সারেগামাপা লেজেন্ডস’ জি বাংলার আপকামিং শো। এবার সেখানে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই শোয়ে কিছুদিন আগেই গাইতে এসেছিলেন গায়ক জাভেদ আলি। সোমবার শুটিং হওয়ার কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, বিনোদ রাঠৌরদের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park