1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 2:22 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নতুন তিন মুখ নিয়ে নিউজিল্যান্ড ওয়ানডে দল ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১১, ২০২১
  • 438 বার পঠিত

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ শুরু করা ডেভন কনওয়ে ডাক পেয়েছেন নিউজিল্যান্ড ওয়ানডে দলে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি। তার মতো প্রথমবার এই সংস্করণে নিউজিল্যান্ড দলে এসেছেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল।

তিন ম্যাচের সিরিজের জন্য গতকাল বুধবার (১১ মার্চ) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোটের কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের দলে না থাকার খবর জানা গিয়েছিল আগের দিনই। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

চোটের কারণে দলে জায়গা হয়নি লকি ফার্গুসন ও কলিন ডি গ্র্যান্ডহোমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়া লেগ স্পিনার ইশ সোধিরও দলে জায়গা হয়নি। দলে স্পিনার একজন- মিচেল স্যান্টনার।

গত এক বছর কোনো ওয়ানডে খেলেনি নিউজিল্যান্ড। তাদের সবশেষ ম্যাচটি গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে। কোভিড-১৯ পরিস্থিতিতে পরে স্থগিত হয়ে যায় সেই সিরিজ। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের পর সব মিলিয়ে তারা ওয়ানডে খেলেছে কেবল চারটি।

বাংলাদেশের বিপক্ষে আগামী ২০ মার্চ ডানেডিনে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে, ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে পাঁচ দিনের ক্যাম্প করতে বুধবার কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park