1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 11:11 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

নদীর বুকে লঞ্চে পরীমণির ফটোসেশন

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ১৪, ২০২৪
  • 168 বার পঠিত

বিনোদন ডেস্ক: ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুন্দরবনে ঘুরতে গেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সেখানেই বনে, জঙ্গলে, নদীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

নদীর বুকে লঞ্চের পাশ ঘেষে সাদা শাড়িতে একের পর এক ছবি তুলতে দেখা গেছে এই নায়িকাকে। বহুদিন বাদে যেন কোনো ফটোসেশনে ধরা দিলেন পরী।

হালকা মেকআপের সঙ্গে সাদা শাড়ি ও গহনায় মোহমীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভক্তদের মাঝেও যেন মুগ্ধতা ছড়িয়ে গেলেন পূণ্যর মা।

নায়িকার সৌন্দর্যের প্রশংসায় একজন লিখেছেন, পরীমণির এই রুপের লাবণ্যের কাছে কানের পাশের গোলাপের সৌন্দর্য ও হার মেনে গেলো।

এদিকে সামাজিক মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী। এ সময় পূণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমত পরিয়ে দেন। এক পর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিকমত লাগিয়ে দিলে আধো ভাষায় পুণ্য বলে ওঠে ‘ওয়াও’! এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পূণ্যের বিচক্ষণতায় চমকে যান। পুণ্যের সাথে তারাও বলে ওঠে ‘ওয়াও’!

পরে পরীর মাথা থেকে ব্যান্ডটি নিয়ে নিজের গলায় লাগিয়ে রাখে পূণ্য। এ সময় পরী মজা করতে করতে অনুরাগীদের বললেন, ‘ওর হারে হারে দুষ্টুমি।’

পরীমণি ও পূণ্যের সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও, ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন নায়িকা। সেসব ভিডিওতে পরী-পুণ্যকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের। নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে; পূণ্যর জন্য শুভকামনা জানান তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park