1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 2:15 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৪, ২০২০
  • 437 বার পঠিত

ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।

সাংবাদিকদের সঙ্গে ঢাকা–৫ ও ঢাকা–১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় সাংসদ বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্য উপাত্ত কমিশনের হাতে আছে। যা মামলা করার জন্য যথেষ্ট। পরে পুলিশ এটি তদন্ত করবে। এর বাইরে আরো কোনো অভিযোগ আছে কি না তা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে তিনজন সদস্য থাকবেন।

এর আগে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে চরভদ্রাসনের ইউএনওকে ফোনে গালিগালাজ করছেন নিক্সন চৌধুরী। কিন্তু অডিওটি সম্পূর্ণ এডিট করা এবং তার নয় বলে দাবি করেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী জানান, নির্বাচনে দিনব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের কারণে অনেকেই ক্ষুব্ধ ছিলেন। প্রশাসনের অনুরোধেই তাদের শান্ত করার জন্য সেখানে উপস্থিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park