1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 1:15 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিঝুমদ্বীপে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৮, ২০২২
  • 286 বার পঠিত

জেলার নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানে বন্য পাখি অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে  আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। এসময় শিকারীর হাত থেকে উদ্ধার করে বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করা হয়।

‘ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরো ভালো’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপকূলীয় বন বিভাগের আয়োজনে র‌্যালিটি নিঝুমদ্বীপ নামার বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামার বাজার সাইক্লোন সেন্টারে এসে শেষ হয়। পরে সাইক্লোন সেন্টারে জনপ্রতিনিধি, বন বিভাগ, পরিবেশ বিজ্ঞানীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাহাজমারা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এসএম সাইফুর রহমান’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো ফরিদ মিয়া, মুখ্য আলোচক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বন্য প্রানী সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা ও ইউপি চেয়ারম্যান মো দিনাজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, নিঝুমদ্বীপ সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খবিরুল হক বেলাল, নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অন্যান্য দূষনের মতো আলোক দূষনও পরিযায়ী পাখির অবাধ বিচরন বাধাগ্রস্ত করে। অতিথি পাখি পরিবেশকে সুন্দর করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park