1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:50 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নিরবতা পালনের মাধ্যমে রাণীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে ব্রিটেন

  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২
  • 302 বার পঠিত

নিরবতা পালনের মাধ্যমে রাণীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে ব্রিটেন। রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্তোষ্ট্যিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা হিসেবে ব্রিটেনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এর আগে তার পুত্র রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে বিশ্বনেতাদের স্বাগত জানান।
স্থানীয় সময় রোববার রাত আটটায় এ নিরবতা পালন করা হয়। এ সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে কালো পোশাকে জাতীয় ভাবে নিরবতা পালনের এ আনুষ্ঠানিকতায় অংশ নেন।

যেসব বরেণ্য বিশ্ব নেতা ওয়েস্ট মিনিস্টার হলে রাখা রাণীর কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও রয়েছেন।

শোক বইতে স্বাক্ষর শেষে বাইডেন রাণীকে ভদ্র ও শ্রদ্ধেয় হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাজ্যসহ আমাদের সকলের হৃদয়ে আপনি রয়েছেন। আপনারা ভাগ্যবান তাকে ৭০ বছর ধরে পেয়েছেন। আমরা আজ সকলে এখানে।তার জন্যেই বিশ্ব আরও ভালো অবস্থানে আছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সী রাণী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি রাজমুকুট মাথায় পরেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park