1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 3, 2026, 8:37 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পাকিস্তানকে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন দিচ্ছে ভারত

  • প্রকাশিত : বুধবার, মার্চ ১০, ২০২১
  • 336 বার পঠিত

সীমান্তে বৈরিতা থাকা সত্ত্বেও সব ভুলে এবার প্রতিবেশী দেশ পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে ভারত। মাত্রাতিরিক্ত হারে পাকিস্তানে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এবার ভারতের শরণাপন্ন হয়েছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রের জন্য ভারত থেকে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন পাঠানো হবে ইসলামাবাদে।

পুনের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে পাকিস্তানে। জুন মাসের মধ্যেই ১কোটি ৬০ লাখ টিকা হাতে পেয়ে যাবে পাকিস্তান। এ বিষয়ে দু’দেশের মধ্যে ইতিমধ্যেই চুক্তিও সম্পন্ন হয়েছে। সরকারি–বেসরকারি চুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলি একে অপরকে করোনার টিকা সরবরাহ করছে।

পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে আরও জানানো হয়েছে, এ মাসের শুরুতেই ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। কিন্তু একটু দেরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই সিরাম ইন্সটিটিউটের তৈরি ভ্যাকসিন পেয়ে যাবে পাকিস্তান।

ভারতের থেকে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কাকেও পাঠানো হয়েছে করোনার টিকা। বিশ্বের ৬৫ টি দেশে পাঠানো হচ্ছে ভারতে তৈরি ভ্যাকসিন। এখনও পর্যন্ত ১৫টিরও বেশি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। আরও ২৫টি দেশে ভ্যাকসিন পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে এতদিন পাকিস্তানে ভ্যাকসিন পাঠানো হয়নি। এবার এই প্রতিবেশী দেশকেও ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে ভারত।

পাকিস্তানে নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আজ থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে। প্রথমে ষাটোর্ধ ব্যক্তিদের চিনের পাঠানো ভ্যাকসিন দেওয়া হবে। এরপর সিরামের তৈরি ভ্যাকসিনও দেওয়া হবে। এর আগে চিনের তৈরি সাইনোফার্ম, ব্রিটেনের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এবং চিনের তৈরি ক্যানসিনো বায়ো ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park