1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 10:00 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পাসের হারে এগিয়ে মেয়েরা

  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ২৮, ২০২২
  • 182 বার পঠিত

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। পাসের হারের ক্ষেত্রে এগিয়ে আছেন মেয়েরা। ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলপ্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন। এ বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন। তাদের মধ্যে পাস করেছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ৯৮ হাজার ১৯৩ জন ছাত্র অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৭০ হাজার ০৪৬ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬। অন্যদিকে, এবার ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন।  জিপিএ-৫ পাওয়া ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park