1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 2:22 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চবি

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২১, ২০২১
  • 395 বার পঠিত

জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

তিনি বলেন, আমরা আজ সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়েছি। কিছু দিনের মধ্যে এ বিষয়ের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে। তিনি যদি সম্মতি দেন তবে পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park