1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2026, 2:40 am
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী বিশ্বখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী আন্দ্রে বেঁতে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরিশালে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • 358 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলায় ক্রমেই বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার প্রবণতা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে চলতি মাসের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৫৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এসব আত্মহত্যার পেছনে ডিপ্রেশন, প্রেম সম্পর্কিত জটিলতা, পারিবারিক কলহ, অভাব, দীর্ঘস্থায়ী রোগে ভোগা, আত্মহত্যায় প্ররোচনা, যৌন নির্যাতন, মা-বাবার ওপর অভিমানসহ বিভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারী ও অল্প বয়সী টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে বেশি।

জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত নয় মাসে জেলার ১০ উপজেলাধীন থানায় বিষপানে ও গলায় ফাঁস দিয়ে ৫৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি ১৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এয়াড়াও মেহেন্দিগঞ্জে ১২টি, মুলাদীতে সাতটি, উজিরপুরে ছয়টি, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচটি করে ১০টি, বাবুগঞ্জ ও গৌরনদীতে দুইটি করে চারটি, হিজলায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park