1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 1:55 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

বাহাউদ্দিন নাছিমের নামে শেকৃবি’র প্রশাসনিক ভবন

  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২০
  • 586 বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আদিরূপ বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র নামে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনটির নামকরণ করা হয়েছে।

জানা যায়, গত রবিবার শেকৃবি’র প্রশাসনিক ভবনের মূল ফটকের ওপরে ‘প্রশাসনিক ভবন’ সম্বলিত পূর্বের ডিজিটাল ব্যানার সরিয়ে একই জায়গায় ‘আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবন’ সম্বলিত একটি ডিজিটাল ব্যনার স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিনটি পদই শূন্য থাকায় রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের কাছে নামকরণের এ পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গত মাসের ১১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ে এটি অনুমোদিত।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ‘লাস্ট সিন্ডিকেট মিটিংয়ে তারা এটা পাস করিয়ে নিয়েছেন। সেদিনই ভিসি স্যার (ড. কামাল উদ্দিন আহাম্মদ তখনও ভিসি) আমাকে নাম ঠিক করে দিয়ে জরুরী ভিত্তিতে লাগানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসেসিং করতে সময় লেগেছে। আপাতত নিচের ব্যানারটাই লাগানো হয়েছে, বিল্ডিংয়ের ওপরে কয়েকদিন পর এলইডি লাইট সম্বলিত আরেকটি নামফলক স্থাপন হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park