1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 11:52 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২
  • 318 বার পঠিত

দেশব্যাপী বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে তারা যাতে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামীকাল আমাদের সম্মেলন। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি রেখেছে বিএনপি। তাই যেসব নেতাকর্মী এদিন নিজ নিজ এলাকায় অবস্থান করবেন, ১০ ডিসেম্বরের মতো তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার বাইরে সারাদেশে বিএনপির কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি থেকে বিশৃঙ্খলা হতে পারে। তাই ঢাকার বাইরে যারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন তারা যেন সতর্ক থাকেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে। ডিসেম্বরের ১০ তারিখ তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসের মতো অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park