1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 24, 2026, 9:01 pm

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
  • 182 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হতে চলেছে মক্কা ও কাবা এলাকা। আল্লাহর মেহমানরা পবিত্র হজ পালনের জন্য পবিত্র ভূমিতে যাত্রা শুরু করেছেন। ২০২৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৩০১ আজ (৯ মে) নির্ধারিত সময় সকাল ৭টায় ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে।

পবিত্র হজ সামনে রেখে হজযাত্রীদের পদধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে আশকোনা হজক্যাম্প। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৯ মে) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সভাপতি আবদুস সালাম আরেফসহ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধতন কর্মকর্তারা।

অতিথিরা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার জন্য হজযাত্রীদের বিদায় জানান।

এবছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান ৫০% হিসেবে ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। তবে, সার্বিকভাবে ৪৬ হাজার ৮৭৬ জনকে পরিবহনের প্রস্তুতি রয়েছে। প্রি-হজে বিমান ১১৬টি ফ্লাইট পরিচালনা করবে এবং পোস্ট হজে ১২৫ টি ফ্লাইট পরিচালিত হবে।

হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে বিমান। বিমান এর প্রি-হজের সময়সূচি ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত এবং পোস্ট হজের সময়সূচি ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে। বিমান এর নিজস্ব উড়োজাহাজ দ্বারা এবার সব হজ ফ্লাইট পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park