1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:20 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২
  • 204 বার পঠিত

প্রধানমন্ত্রী বলেন, `আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে’। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপজয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন। তিনি বলেন, আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শেখ হাসিনা বলেন, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি ফুটবলের প্রতি স্নেহ এবং ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের দুই দেশের জনগণকে গভীরভাবে সংযুক্ত করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা এবং স্নেহ, দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার মাধ্যমে সম্পর্ককে আরও সুসংহত করবে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park