1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 25, 2026, 9:44 pm
সংবাদ শিরোনাম :

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলো ইউজিসি

  • প্রকাশিত : Friday, May 28, 2021
  • 619 বার পঠিত

করোনাভাইরাস মহামারির পরিস্থিতি বিবেচনায় এনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে নেওয়ার ব্যবস্থা নিতে সকল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (২৮ মে) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের স্বাক্ষর করা চিঠি সকল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে।

ইউজিস’র চিঠিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখা জরুরি। তাই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি ও অনলাইন পদ্ধতিতে গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনের কথা বিবেচনা করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে সকল বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার নির্দেশনা প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park