1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 9:36 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বিষ কিনতে গিয়ে দোকানদারের সঙ্গে প্রেম, বিয়ের দাবিতে অনশন

  • প্রকাশিত : শনিবার, মে ৭, ২০২২
  • 292 বার পঠিত

দীর্ঘ দিনের সম্পর্ক অস্বীকার করায় পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে টানা ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী।

সীমা আক্তার নামে ওই নারী সোমবার (২ মে) থেকে বিয়ের দাবিতে সুবিদখালী বাজারের আলী বাংলা চাইনিজসংলগ্ন মো. রায়হানের বাসায় অনশনে বসেছেন। মো. রায়হান সুবিদখালী বাজারের সার ও কীটনাশক বিক্রেতা। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছেলে এবং ভুক্তভোগী নারী সীমা আক্তার (২০) উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মেয়ে।

শুক্রবার (৬ মে) সকালে সীমা আক্তার জানান, সাড়ে চার বছর আগে দক্ষিন কলাগাছিয়া গ্রামের মধু চাপরাসীর ছেলে শহীদুল্লাহর সাথে বিয়ে হয় এবং তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

দাম্পত্যের কলহের কারণে আত্মহত্যা করার উদ্যোগ নিয়ে সুবিদখালী বাজারের রায়হানের কীটনাশকের দোকান থেকে বিষ ক্রয় করে পান করতে গেলে রায়হান বাঁধা দিলে তাদের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতির সৃষ্টি হয় এবং ধীরে ধীরে এটি প্রেমের সম্পর্কের পরিণতি হয়।

প্রেমিকা জানান, ‘প্রেমের সম্পর্ক চলা কালে বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার শারীরিক সম্পর্কে জড়ান। রায়হান কৌশলে আগের স্বামীকে তালাকও দেওয়ান। এখন বিয়ের কথা বললে অস্বীকার করলে আমি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে ৫ দিন ধরে অবস্থান করছি। আমি আসার পরে রায়হান পালিয়ে যায়।’

এ বিষয় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park