1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:12 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বিসিবি ব্যর্থতায় দায় এড়াবে রিয়াদকে সরিয়ে: মাশরাফী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১
  • 265 বার পঠিত

নিজেদের ব্যর্থতার দায় এড়াতে বিসিবি কর্তারা এখন কয়েকজন ক্রিকেটারকে বলির পাঠা বানাতে পারেন বলে মনে করছেন মাশরাফী। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ারও আশঙ্কা করছেন তিনি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্ট থেকে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নানা ধরনের কথা লিখেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

ক্রিকেট থেকে অনানুষ্ঠনিক বিদায় ম্যাশের। নিজে না খেললেও, দলের বিশ্বকাপ মিশনে চোখ রেখেছেন। আক্ষেপে পুড়েছেন বার বার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ ঝেড়েছেন, করেছেন গঠনমূলক সমালোচনাও। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষে নিজের ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ম্যাশ।

মাশরাফী তার ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আরও আগে অহরহ দেখা গেছে!’

ক্রিকেটারদের এই বাজে পারফরমেন্সে তাদের পাশে থাকাটাকে কঠিন বলছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তবে এজন্য নীতি-নির্ধারকদের একচুলও ছাড় দিতে চান না মাশরাফী। নিজের স্ট্যাটাসে ক্রিকেটার তৈরির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ম্যাশ। বিকল্প ক্রিকেটার না থাকায় কাঠগড়ায় তোলেন বিসিবিকে।

নিজের ক্রিকেট অভিজ্ঞতার ঝুলি অনেক। ক্রিকেট বোর্ডের হেয়ালি সিদ্ধান্তের বলির পাঠা হয়েছেন অনেকে। প্রতিটি মেগা ইভেন্টে ব্যর্থতার পর সমর্থকদের শান্ত করার জন্য কয়েকজনকে বাদ দেওয়া হয়। আবার কারো অপর অদৃশ্য রাগ ঝাড়া হবে। তবে ম্যাশের আশঙ্কা টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।

মাশরাফী লিখেছেন, ‘ক্রিকেটারদের বলির পাঠা বানিয়ে সবাইকে দেখিয়ে দেওয়া হবে যে বিসিবি অনেক সিদ্ধান্ত নিয়েছে। যা সামনের বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে। আসলে এতে ক্রিকেটের কোনো লাভ হবে না।’

দেশের ক্রিকেটের এই বিপর্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান ম্যাশ। সঙ্গে পরামর্শও দিয়েছেন কোন প্রক্রিয়ায় দল করা উচিৎ আগামী টুর্নামেন্টের জন্য। ক্রিকেটারদের চরম মুহূর্তেও অনুরোধ করলেন তাদের পাশে থাকার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park