1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 9, 2025, 8:54 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

ব্রাহ্মণবাড়িয়ায় যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা

  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৮, ২০২১
  • 515 বার পঠিত

নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হেফাজতের ডাকা হরতালের প্রভাব ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। গত দুইদিনে হেফাজত ইসলামের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুরো শহরসহ আশেপাশের এলাকা অচল হয়ে পড়ে। বিক্ষোভকারী একে একে শহরে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে ব্যাপক ভাংচুরসহ অগ্নিসংযোগ করেছে।

ঐতিহাসিক স্থানগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি গণগ্রন্থাগার ও সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। যেখানে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার দুপুর ১২টার দিকে হেফাজতে ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া পৌনে ১২টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারিরা। একই সময়ে ভাংচুর চালায় জেলার ঐতিহাসিক সাহিত্য একাডেমিতে। একইসাথে তারা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবনে, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২৭ মার্চ) জেলার আরও কয়েকটি ঐতিহাসিক স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় হেফাজত ইসলামের নেতা কর্মীরা। সেগুলো হলো বঙ্গবন্ধু স্কয়ার, ব্রাহ্মণবাড়িয়া অবকাশে উপস্থিত স্মৃতিশোধও সহ আরো কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত করে।

এছাড়াও ভাংচুর করা হয়েছে, আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় থাকা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে হরতাল–সমর্থনকারীরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টোল আদায়ের বুথ ভাঙচুর করা হয়। সরাইলের বিশ্বরোড এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে শনিবার বিকেল থেকে রাতে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার এর পর থেকে জেলায় উত্তেজনা আরও বাড়তে থেকে। পরে আজ হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল সমর্থকরা নতুন করে এসব জায়গায় হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park