1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:09 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

ব্রি’র আরও তিনটি নতুন ধানের জাত অনুমোদন

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০
  • 286 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত আরও তিনটি ধানের জাত অবমুক্তির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের ন্যাশনাল সিড বোর্ডের (এনএসবি) ১০২তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

আউশ মৌসুমের জন্য ব্রি ধান-৯৮ এবং বোরো মৌসুমের লবণাক্ততা সহনশীল জাত হিসেবে ব্রি ধান-৯৭ ও ব্রি ধান-৯৯ চূড়ান্তভাবে অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সভায় হাইব্রিড ধানের ছয়টি জাত ও গমের দুটি জাত অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রাফ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সংশ্লিষ্ট শাখা এই জাতগুলো মাল্টিপ্লিকেশন (বীজ থেকে ধান উৎপাদন করে তা বীজ হিসেবে ব্যবহার) করবে। এরপর এগুলো মানুষের কাছে দেবে। তাই সাধারণ মানুষের হাতে এই জাতগুলো যেতে আরও কিছুটা সময় লাগবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park