1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 11:04 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মাহফিল থেকে বাড়ি ফেরা হলো না শিশু মনিকার

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১
  • 522 বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মনিকা খাতুন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক নারী মারাত্মক আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১টায় দাশুড়িয়া-পাকশী লালন শাহ সেতু মহাসড়কের মুন্নার মোড়ে এ ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্নার মোড়ের পাশেই একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিল শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মহিদুল ইসলামের শিশুকন্যা মনিকা খাতুন। এ সময় দাশুড়িয়াগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শিশুটির সঙ্গে থাকা তার প্রতিবেশী মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী মমতা খাতুন (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, মুমূর্ষু অবস্থায় মমতা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park