1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 7:11 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মিয়ানমারে অভ্যুত্থানঃ অন্তত ৪৩ শিশু মিলিটারির হাতে নিহত

  • প্রকাশিত : Thursday, April 1, 2021
  • 595 বার পঠিত

মিয়ানমারে সংঘটিত অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সামরিক বাহিনীর হাতে অন্তত ৪৩ জন শিশু নিহত হয়েছে। শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের বরাতে বৃহস্পতিবার (১ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের অবস্থাকে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, নিহতদের মধ্যে আছে মাত্র সাত বছর বয়সী এক শিশুও। এদিকে দেশটির স্থানীয় এক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত মোট নিহত হয়েছে ৫৩৬ জন।

সেভ দ্য চিলড্রেন সতর্ক করে বলেছে, সংঘর্ষে আহত শিশুদের সংখ্যা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এও জানা গেছে, রাবার বুলেট দিয়ে এক বছর বয়সী শিশুকে চোখে আঘাত করা হয়েছিল। এ ধরনের পরিস্থিতি শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে।

অন্যদিকে, মিয়ানমারে সামরিক বাহিনীর কড়াকড়ি বাড়াতে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের দূত। দেশটির সীমান্তে মিলিটারি এবং একটি ছোট অভ্যুত্থানবিরোধী মিলিশিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এ বার্তা দেওয়া হয়।

দুইমাস আগে মিয়ানমারে এ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির সাধারণ নির্বাচনে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভূমিধস জয়লাভ করে। এ জয়কে জালিয়াতি অভিহিত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির জনগণ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park