1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 3:26 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মেকআপ রুমে ফারিয়াকে দেখে মুগ্ধ ভক্তরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪
  • 196 বার পঠিত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লুকে হাজির হন এই নায়িকা। 

তারই ধারাবাহিকতায় এবার মেকআপ রুমে স্নিগ্ধ, সতেজ এক ফারিয়ার দেখা পেয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ফারিয়ার চেহারায় ‘গ্লো’ স্পষ্ট ছিল।

ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, নির্দ্বিধায় আমার ত্রুটিগুলোর মাঝে জুম করুন। তোমাকে স্বাগতম।

ছবিতে খোলামেলা পোশাকে অর্ন্তবাসে দেখা মেলেছে ফারিয়ার। চেহারায় মেকআপ থাকলেও লাবণ্য স্পষ্ট ছিল অভিনেত্রীর। ভক্তরাও বেশ প্রশংসা করেছেন নায়িকার সৌন্দর্যের।

কেউ লিখেছেন, ‘অ্যাঞ্জেলিনা জলির মতো লাগছে।’ কারো মন্তব্য, ‘আন্ডাররেটেড অভিনেত্রী, তাকে নিয়ে আরও বেশি সিনেমা হওয়া উচিত ছিল।’

কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া। এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park