1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:33 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

মেট্রোরেল: মরিয়ম একা নন, আছেন আরও চার নারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২
  • 214 বার পঠিত

উপমহাদেশের প্রেক্ষাপটে নারীদের চলার পথ মোটেও সহজ নয়। বাংলাদেশের নারী সচিব পেতে সময় লেগেছে ২৬ বছর, নারী আইনজীবী (সলিসিটার) জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৬ বছর। প্রতিরক্ষাখাতের সম্মুখ সারিতেও নারীদের আসতে লেগেছে কয়েক দশক। কিন্তু দেশের অন্যতম মেগা প্রজেক্ট মেট্রোরেলের প্রথমদিনেই চালকের আসনে যিনি ছিলেন তিনি একজন নারী।

বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে দেশের প্রথম মেট্রোরেল। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ঢাকাবাসীর এ স্বপ্নের বাহন। সবাই হতে চেয়েছেন ইতিহাসের সাক্ষী। তাইতো হাজার হাজার মানুষ দেশের প্রথম মেট্রোরেলে ওঠার জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিল। লাইন বেড়ে হয়েছিল ২ কিলোমিটার দৈর্ঘ্যের।

যে মেট্রোরেলের জন্য এত উৎসাহ-উদ্দীপনা সেই মেট্রোরেল চালক হিসেবে এই যাত্রায় দায়িত্বে আছেন পাঁচ জন নারী চালক। যার মধ্যে উদ্বোধনী দিনে মরিয়ম আফিজা চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মরিয়ম একা নন, সঙ্গে অপারেশনাল সাহায্যের জন্য স্টেশন কন্ট্রোলার ও ট্রেন অপারেটর হিসেবে আছেন আরও ৪ জন নারী। তারা হলেন- আসমা আক্তার, বিথী সুলতানা, লিপি আকতার ও কাওসার পারভীন।

এদের মধ্যে ট্রেন অপারেটর হিসেবে মরিয়ম আফিজা সবার নজর কেড়েছে। একই দিনে ট্রেনে স্টেশন কন্ট্রোলার হিসেবে ছিলেন আসমা আক্তার। সময় সংবাদকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ফ্ল্যাগ নেড়ে প্রথম যখন উদ্বোধন করলেন সেই ট্রেনেই আমি স্টেশন কন্ট্রোলারের দায়িত্বে ছিলাম। মূলত আমাদের প্রশিক্ষণগুলো এমনভাবে দেয়া হয়েছে যাতে একজন একইসঙ্গে স্টেশন কন্ট্রোলার ও ট্রেন অপারেটরের দায়িত্ব পালন করতে পারেন। আমি ও মরিয়ম ছাড়াও এ দায়িত্বে আমাদের সঙ্গে আরও তিনজন নারী আছেন।’ No description available.ছবি: মেট্রোরেলে চড়তে সকাল থেকে উৎসুক জনতার ভিড়।

প্রথম দিনে উদ্বোধনী ট্রেনে গুরুত্বপূর্ণ এ দায়িত্বের অনুভূতি কেমন ছিল জানতে চাইলে আসমা বলেন, ‘সত্যি বলতে মেট্রোরেলের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমিই ছিলাম প্রথম নিয়োগপ্রাপ্ত নারী। অবশ্যই এটা বেশ রোমাঞ্চকর। একটা চমৎকার ভালো লাগা কাজ করছে। প্রযুক্তির দিক থেকে একজন নারী হিসেবে এমন একটি জায়গায় থাকতে পেরে আমি গর্বিত।’ আরেকজন স্টেশন কন্ট্রোলার বিথী সুলতানা সময় সংবাদকে বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমি অনেক খুশি। এ মেট্রোরেল ঢাকাবাসীর প্রাণের দাবি ছিল। নিজেকে এর সঙ্গে যুক্ত করতে পেরে খুব ভালো লাগছে।’ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসন বিভাগের পরিচালক মো. আব্দুর রউফ বলেন, মেট্রোরেল প্রাথমিক সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেট্রোরেল চালাতে পর্যাপ্ত চালক নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী চালক রয়েছেন। দক্ষতার সঙ্গে ট্রেন চালানোর জন্য চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে।  No description available.

ছবি: মেট্রোরেলে চড়তে ভোর থেকেই আগারগাঁওয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা।

মরিয়ম আফিজার বিষয়ে আব্দুর রউফ বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। মরিয়ম টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাফি কোম্পানি বিশেষজ্ঞরা তাকে ট্রেন পরিচালনা ও কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

ডিএমটিসিএলের তথ্যমতে, বর্তমানে মেট্রোরেল পরিচালনায় ২৭৪ জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে অপারেটর রয়েছেন ২৪ জন ও স্টেশন কন্ট্রোলার রয়েছেন ৫৮ জন। চালক ও স্টেশন নিয়ন্ত্রক উভয়ই ট্রেন চালাতে পারবেন। তবে মেট্রোরেল পুরোদমে চালাতে হলে আরও জনবল লাগবে। ইতোমধ্যে ৪০০ জনকে নিয়োগের একটি প্রক্রিয়াও চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park