1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 3, 2026, 8:38 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ম্যাচ ও জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১
  • 397 বার পঠিত

এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়ল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়ল তারা।

এর আগে এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও ছিল পাকিস্তানেরই নাম। ২০১৮ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা। মিরপুরে বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল সেই রেকর্ডে ভাগ বসায়।

সোমবার (১৩ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে ৬৩ রানের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। এ বছর এটি পাকিস্তানের ১৮তম জয়, যা বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড।

বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডা। তারা এ বছর জিতেছে মোট ১৬টি ম্যাচ। তবে তাদের সবগুলো জয়ই ছোট দলের সাথে। উগান্ডা হারিয়েছে ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার মত সহযোগী সদস্য দেশকে।

এদিকে পাকিস্তান সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ার বছরে গড়েছে আরেকটি রেকর্ড। সবচেয়ে বেশি জয়ের সাথে বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে এই রেকর্ড ছিল বাংলাদেশের, টাইগাররা খেলেছে ২৭ ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান বাংলাদেশের সেই রেকর্ড স্পর্শ করে ফেলেছে।

সিরিজে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আরও দুটি ম্যাচ খেলবে, যা মাঠে গড়াবে ১৪ ও ১৬ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই বাংলাদেশকে ছাড়িয়ে এককভাবে বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ল পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park