1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 18, 2026, 4:46 am

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৩, ২০২১
  • 538 বার পঠিত

যুক্তরাজ্যের রেডিস বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮)। তাদের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে।

ম‌ঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে বসবাসরত নিহতদের স্বজন আব্দুল খালেক। তিনি বলেন, সোমবার বার্মিংহামের একটি বাড়িতে খাবার নিয়ে যান মুয়িম ও পাপিয়া। ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন। মুয়িমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল খালেক বলেন, মুয়িম ও পাপিয়া ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park