1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 8:14 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রাজধানীতে প্রায় দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার-২

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৩১, ২০২২
  • 332 বার পঠিত

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে চাল বোঝাই একটি  ট্রাক থেকে ১ কেজি ৪২০ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারী চক্রের দু’ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা  হলেন,  মো. মাউল আলী (৩২) ও মো. আব্দুল হাকিম (৪০)।  তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার  র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি  মো. ফজলুল হক বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, র‌্যাব-২ এর একটি দল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার নিলক্ষেত মোড়ে চেকপোষ্টে সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থকে দু’টি মোবাইল ফোন এবং নগদ পাচঁ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park