1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:19 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

সব দেশেই বিরোধীদল ভোট কারচুপির অভিযোগ করে: সিইসি

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১
  • 270 বার পঠিত

আমেরিকা, ভারত, নেপাল, শ্রীলংকাসহ প্রায় সব দেশেই বিরোধীদল ভোট কারচুপির অভিযোগ করে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন আসলেই বিরোধীদল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে সবসময় অভিযোগ করে থাকে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সোমবার (২২ ফেব্রুয়ারি) কেশবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার প্রমাণ ভোট প্রদান করার জন্য ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

 

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল কাশেম ফজলুল কাদের, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park