1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 2:59 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

  • প্রকাশিত : Monday, October 12, 2020
  • 504 বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর সিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের রোগমুক্তির জন্য তাঁরা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

গত ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন আতিকুল ইসলাম। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে ডিএনসিসির মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park