1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 7, 2025, 3:29 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

সালমান এফ রহমান-ভারতের বাণিজ্য সচিবের বৈঠক

  • প্রকাশিত : বুধবার, মার্চ ১০, ২০২১
  • 541 বার পঠিত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এর সঙ্গে ভারতের বাণিজ্য সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইওউঅ)-এ অবস্থিত কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধাওয়ান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উভয়েই দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ, অভিন্ন ও পারস্পরিক স্ট্যান্ডার্ডস ও টেস্টিং-এর মানদন্ড নির্ধারণ ও স্বীকৃতি, ভারতের উত্তরপূর্বাঞ্চলের বাজারে বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা সালমান ফজলুর রহমান দেশে ব্যবসা সহজীকরণ ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা বলেন। পাশাপাশি, তিনি দ্বিপক্ষীয় সম্পর্কন্নোয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। দুই দেশের ব্যবসায়ীদের প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এসময় ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধাওয়ান দুই দেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা নিয়ে কথা বলেন ও এর অধিকতর উন্নয়নে উপদেষ্টার সমর্থন প্রত্যাশা করেন। ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দুই দেশের মধ্যে কানেক্টিভিটি ও যোগাযোগ বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, ভারত ও বাংলাদেশের খাত-ভিত্তিক ব্যবসায়ীদের নিয়ে দুই দেশেই বাণিজ্য সভা ও সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park