1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 1:02 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

সিভিল এভিয়েশন-রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি আতিকের

  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৫, ২০২১
  • 501 বার পঠিত

রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা এবং নালায় মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার (১৫ মার্চ) ডিএনসিসি মেয়র মশা নিধনে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

আতিকুল ইসলাম বলেন, ‌‘সরকারি দুটি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। এসব মশা বিমানবন্দরের ভেতরে ঢুকছে। অবিলম্বে এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।’ অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আতিক আরও বলেন, মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই। আমরা বারবার বলার পরও তারা তাদের নিজেদের জায়গা পরিষ্কার রাখে না। এমনকি আমরা পরিষ্কার করতে যাব, সেই জায়গাও নেই। আমাদের লোক যেতে পারছে না। এখন মামলা হবে, তারা কোর্টে যাবে, তাহলে বুঝবে। সরকার সরকারের বিরুদ্ধে মামলা করবে। এছাড়া আর উপায় নেই। আমরা সিভিল এভিয়েশনকে ভেহিকেল মাউন্টেড ফোগার মেশিনও দিয়েছি। সেটা দিয়েও তারা তাদের জায়গায় স্প্রে করতে পারে। আমাদের কাজের গাফিলতির দায়ভার আমরা নেবো। কিন্তু তাদের গাফিলতির দায়ভার তো তাদের নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park