1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 10:53 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

সিরিজ সেরা সাকিব

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৫, ২০২১
  • 423 বার পঠিত

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু পুরো টুর্নামেন্টটাই বিবর্ণ ছিল তার। অবশ্য সাকিব সেসব গোনায় ধরেন না। তাই তো আন্তর্জাতিক মঞ্চে ফিরতেই দেখা মিলল সেই পুরনো সাকিবের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরষ্কারটা অনায়াসেই ভাগিয়ে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরুটা করলেন সাকিব। প্রথম ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। দ্বিতীয় ম্যাচ ২ উইকেট নেয়ার পাশাপাশি খেলেন ৪৩ রানের হার না মানা ইনিংস। আজ সোমবার ৫১ রান করে দুর্দান্ত ভাবে সিরিজের ইতি টানেন তিনি। তাতে সর্বোচ্চ ৬ টি সিরিজ সেরার পুরষ্কার জিতে পেছনে ফেলেন তামিম ইকবাল (৫) ও মুশফিকুর রহিম (৫)।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমি সহজভাবে নিয়েছি (ক্রিকেটে ফেরা প্রসঙ্গে)। সবসময়ই জানতাম আমার কিছুটা সময় মাঠে কাটানো দরকার। প্রথম ম্যাচের পর আত্মবিশ্বাসটা খুঁজে পাই যেটার প্রয়োজন ছিল। সিরিজ চলাকালে সেটা বাড়তেই থাকে।’

এতোকিছুর পরও সাকিব শেষটা করেছেন দুশ্চিন্তা নিয়ে। ইনিংসের ৩০ তম ওভারে বল করতে গিয়ে কুঁচকিতে চোট পান তিনি। ব্যথা এতোটাই তীব্র ছিল ওভারের কোটা পূরণের ১ বল না করেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে আর মাঠেও নামেননি। ইনজুরি নিয়ে সাকিব বলেন, ‘আপাতত কুচকির অবস্থা ঠিক লাগছে না, তবে কাল (আজ) সকালে ঘুম থেকে থেকে ওঠে দেখবো কেমন অনুভব হয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park