1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:01 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

হাইওয়েতে মোটরসাইকেল উপদ্রব, স্পিড লিমিট কাজে আসবে: কাদের

  • প্রকাশিত : বুধবার, মে ১৫, ২০২৪
  • 228 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হাইওয়েতে মোটরসাইকেলকে নতুন উপদ্রব বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইদানীং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব। ক্যাজুয়ালিটি বেশি হলেও দুর্ঘটনা কমে গেছে। আমরা যে স্পিড লিমিট করেছি, সেটা কাজে আসবে।

বুধবার (১৫ মে) বনানীতে বিআরটি-এর সদর কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেখা যাচ্ছে হাইওয়েতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বেশি চলছে। এগুলোর জন্য সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে। এখন দুর্ঘটনা কম মনে হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে। একটা বাসের সঙ্গে যদি মোটরসাইকেলের সংঘর্ষ হয়, সে মোটরসাইকেলের দুজনেই নিহত হন। ইজিবাইকেও ৯ থেকে ১০ জন থাকে। ড্রাইভারসহ সবার মৃত্যু ঘটে। ক্যাজুয়ালিটি বেশি হলেও দুর্ঘটনা কমে গেছে। আমরা যে স্পিড লিমিট করেছি, সেটা কাজে আসবে।

তিনি আরও বলেন, সভা থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারি— ঢাকা শহরে মোটরসাইকেলে দুই যাত্রীর হেলমেট ব্যবহার করাতে যে কৌশলে করেছি, এভাবে সারা বাংলাদেশে ”নো হেলমেট নো ফুয়েল” এই নীতি যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে।

মন্ত্রী বলেন, এখানে ফিটনেসবিহীন গাড়ি ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসেছে সেটা আমরা সমর্থন করতে পারি এবং এই প্রস্তাব সমর্থন করলাম। বিআরটিএর জনবলের জন্য আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেশে এখন যে অবস্থা, বলতে গেলে সারা বিশ্বেই এখন রণক্ষেত্র।

সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় আরও উপস্থিত ছিলেন- সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park