1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হেরাতের বাসিন্দারা তালেবানি শাসনে নিজেদের বন্দি ভাবছেন

  • প্রকাশিত : Sunday, August 29, 2021
  • 576 বার পঠিত

আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত। সেখানকার জনসংখ্যা পাঁচ লাখের বেশি। আফগানিস্তানের কাছে শহরটির গুরুত্ব অনেক বেশি। ইরান এবং তুর্কমেনিস্তানের সীমানের কাছাকাছি অবস্থান এই শহরের।

সেই শহরের বাসিন্দারা বলেছেন, তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর তাদের জীবন বিভীষিকাময় হয়ে পড়েছে। নিজেদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত।

সেখানকার একজন এনজিওকর্মী বলেন, আমার মনে হচ্ছে, আমি বন্দি আছি। অনেক সময় আমি চোখ বন্ধ করে ভাবি, আমি বোধ হয় ঘুমিয়ে আছি এবং দুঃস্বপ্ন দেখছি।

তিনি আরো বলেন, একদিন আমি শুনলাম, আমার বাড়ির পাশেই তালেবান দুই যুবকের হাত কেটে ফেলেছে। তারা নাকি কিছু চুরি করেছিল।

তিনি আরো বলেন, নারীদের কাজে যেতে দেওয়া হচ্ছে না। নারীদের বাইরে বের হতে হলে পুরুষ সঙ্গীর সঙ্গে বোরকা পরে বের হতে হয়। জিন্স পরা যায় না। তালেবানরা নিয়মিতভাবে মানুষের দরজায় দরজায় যাচ্ছে। এগুলো আমার এবং অন্যদের জন্য ভীতিকর।
সূত্র: বিবিসি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park