1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 4:02 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর-আলিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২
  • 406 বার পঠিত
১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর-আলিয়া

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের সম্পর্কটা অনেক দিনের। বিভিন্ন সময় বলিউডের এ তারকা জুটি এক ফ্রেমে ক্যামেরাবন্দিও হয়েছেন। দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা থেকে শুরু করে ক্যাটরিনারা যখন একে একে গাঁটছড়া বাঁধছেন তখন ভক্তদের চোখ ছিল আলিয়া-রণবীরের সাতপাকে বাঁধা পড়ার দিকে। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।

ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন, ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিবাহের পরিকল্পনা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা।

অন্যদিকে, বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান পাঁচদিনব্যাপী। বিবাহের উৎসব ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে, সঙ্গীত এবং মেহেদি অনুষ্ঠানও নির্ধারিত রয়েছে।

এর আগে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, কাপুররা এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিল, কিন্তু আলিয়া ভাটের দাদা নরেন্দ্র নাথ রাজদানের স্বাস্থ্য সমস্যার কারণে ভাট পরিবার এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায়। বিয়েতে অতিথি-সংখ্যা ৪৫০ জন। ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই। তার বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউসে বিয়ে করেছিলেন।

রণবীর-আলিয়ার বিয়ের খবর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park