1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 9:05 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা!

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২৮, ২০২৪
  • 216 বার পঠিত

বিনোদন ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এবার অনন্তরাধিকার প্রিওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা।

২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। শুধু শাকিরাই নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান। আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।

জানা গেছে, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও। এছাড়াও রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। তবে নিক জোনাস ছাড়া আর কোনও বিদেশি তারকা হাজির থাকবেন কিনা প্রি-ওয়েডিংয়ে, তা এখনও জানা যায়নি।

ইতোমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park