1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:41 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অভিনেতা হলে একসঙ্গে অনেক জীবন বাঁচা যায়: রণভীর সিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২
  • 429 বার পঠিত

বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদেরর অন্যতম একজন রণভীর সিং। যিনি তার পরবর্তী কমেডি ড্রামা ‘জয়েশভাই জোর্দার’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই অভিনেতা রাম-লীলা, পদ্মাবতী, বাজিরাও মাস্তানির মতো সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের।

পার করেছেন ক্যারিয়ারের অনেকটা সময়। সিনেমা প্রসঙ্গে অভিনেতা বলতে গিয়ে বলেন, ‘একজন অভিনেতা হওয়ার সেরা জিনিস হলো একজন অনেক জীবন পায়। অনেক রকম জীবনে সে বাঁচতে পারে।’

রণভীর বলেন, ‘অভিনেতা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস হল আপনি এত বেশি জীবন যাপন করতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কারণ আমি যে চরিত্রটি অভিনয় করার জন্য বেছে নিয়েছি তা একে অপরের থেকে অসাধারণভাবে আলাদা।’

অভিনেতা আরও বলেন, ‘দর্শক যখন ‘ব্যান্ড বাজা বারাত’ দেখেছিল দীর্ঘ সময় ধরে তারা ভেবেছিল আমি দিল্লিতে জন্মেছি এবং সেখানে বড় হয়েছি। আমার ১১ বছরের ক্যারিয়ারে এটি অনেকবার ঘটেছে। এটি আমার কাছে সবচেয়ে বড় প্রশংসা। কারণ আমি মানুষকে বোঝাতে চাই আমি নিজেকে যে কোনো চরিত্রে রূপান্তর করতে পারি।’

অভিনেতা স্পষ্ট করে বলেন ইন্ড্রাস্টি এবং দর্শকদের মধ্যে টাইপকাস্ট হতে চান না তিনি। দর্শকের জন্য যত্ন নিয়ে কাজ করে যেতে চান।

রামলীলা অভিনেতা জানান, ‘আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কখনোই টাইপকাস্ট না হওয়া। এটি খুবই কঠিন কিন্তু আমি আমার স্ক্রিপ্টগুলো বেশ চিন্তাভাবনা করে বেছে নিই। ‘জয়েশভাই জোর্দার’ আমাকে এমন একটি চরিত্রে অভিনয় করার বিশাল সুযোগ এনে দিয়েছে। যার কোনো রেফারেন্স পয়েন্ট নেই।’

যশ রাজ ফিল্মসের ‘জয়েশভাই জোর্দার’ আগামী ১৩ মে মুক্তির কথা রয়েছে। রণভীর ছাড়াও সিনেমাটিতে থাকবেন অর্জুন রেড্ডি খ্যাত শালিনী পান্ডে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park