1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 3:33 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অর্থবিত্তে জুকারবার্গকে ছাড়িয়ে গেলেন ইলন মাস্ক

  • প্রকাশিত : Tuesday, September 1, 2020
  • 516 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী মাক জুকারবার্গকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর খেতাব জিতেছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৫ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দর একলাফে ১২ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় সম্পদের পরিমাণ বেড়েছে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কেরও। এদিন মোট সম্পদের হিসাবে ফেসবুক-প্রধানকে ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার টেসলার শেয়ারের দর ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৪৯৮ দশমিক ৩২ ডলারে। এটি স্বাভাবিকের তুলনায় যথেষ্ট বেশি হলেও গত শুক্রবারের দরের তুলনায় অনেক কম। ওইদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দর ছিল আরও অন্তত ১ হাজার ৮০০ ডলার বেশি।

টেসলা ছাড়াও স্পেসএক্স, বোরিং কোম্পানি, হাইপারলুম এবং ওপেনএআইয়েরও মালিকানা রয়েছে ইলন মাস্কের। শীর্ষ ধনীর তালিকায় এ মুহূর্তে তার ওপরে রয়েছেন শুধু অ্যামাজন প্রধান জেফ বেজোস এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

কিছুদিন আগেই বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলারের মালিক হয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন জেফ বেজোস। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে মানুষজন ঘরে বসে কেনাকাটা বাড়িয়ে দেয়ায় লাভের পাহাড়ে চড়ে বসেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে তাদের শেয়ারের দর বেড়েছে অন্তত ৮০ শতাংশ।

যেখানে জানুয়ারির ১ তারিখে জেফ বেজোসের মোট সম্পদ ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার, সেখানে মাত্র আট মাসে অ্যামাজনের ১১ শতাংশ শেয়ারের মালিকানা সত্ত্বেও তার সম্পদ বেড়েছে প্রায় নয় হাজার কোটি ডলার। অ্যামাজন ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের মালিকানাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে বেজোসের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park