1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 27, 2026, 2:41 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অস্তিত্ব রক্ষার্থে কাল্পনিক কথা বলছে বিএনপি : প্রাণিসম্পদ মন্ত্রী 

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৬, ২০২৪
  • 266 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনে নাই, জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এসব করছে।

আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর তথ্য বিবরণী’র।
এসময় মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ইদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথায় যানজট নেই বললেই চলে। তবে সড়কে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park