1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 11:29 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা বিষয়ে গাম্বিয়াকে সহযোগিতায় মিশরের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৫, ২০২০
  • 451 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ওআইসি’র নেতৃস্থানীয় দেশ হিসেবে আন্তর্জাতিক আদালতে (International Court of Justice) রোহিঙ্গা বিষয়ে গাম্বিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে মিশরের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

রোববার (২৫ অক্টোবর) মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন (Walid Ahmed Shamseldin) পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এ আহবান জানানো হয়।

বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মিশরের সমর্থন অব্যাহত থাকবে বলে সেদেশের রাষ্ট্রদূত নিশ্চিত করেন।

বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এক্ষেত্রে দু’দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। এছাড়া তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশিদের মিশর কাজে লাগাতে পারবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

ড. মোমেন বাংলাদেশে পেট্রো-কেমিক্যাল শিল্প স্থাপনের অনুরোধ করেন। এ বিষয়ে মিশর আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।

এসময় মিশরের রাষ্ট্রদূত বলেন, সেদেশের আলেকজান্দ্রিয়া অথনৈতিক অঞ্চলে বাংলাদেশের দু’জন বিনিয়োগকারী বিনিয়োগ করেছে। মিশরের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে বলে ওয়ালিদ আহমেদ সামসেলদিন উল্লেখ করেন।

এসময় দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মিশর সফর করেছিলেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতীম দু’দেশের সম্পর্ক ঐতিহাসিক। মিশরে অনেক বাংলাদেশি ছাত্রের লেখাপড়ার সুযোগ আছে। ঢাকায় আগামী ডি-৮ সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী আশবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park