1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 17, 2026, 1:41 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা: সালমান এফ রহমান

  • প্রকাশিত : Tuesday, July 11, 2023
  • 303 বার পঠিত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।সালমান এফ রহমান বলেন, আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা। যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ। নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। দলীয় কোন্দল কমিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের বুকলেট তৈরি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন সালমান এফ রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর রীতি অনুযায়ী জেলার বিশেষ বর্ধিত সভা হয়। এতে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা দিক নির্দেশনা দিয়ে থাকেন। মঙ্গলবার ঢাকা জেলার বিশেষ বর্ধিত সভাটি সেরকমই ছিল বলে জানা গেছে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন-কর্মসূচির বিপরীতে কী হবে তার একটা নির্দেশনা জেলার নেতাদের দেন দলের কেন্দ্রীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park