1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 9:02 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আরাধ্যার সৌন্দর্য্য বাড়াতে যা করেন ঐশ্বরিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
  • 201 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা রাই বচ্চন দেখতে দেখতে বড় হয়ে গেলো। তাকে নিয়ে এখন ভক্তদের মনে কৌতূহল। শোনা গেছে, এখন পাপারাৎজিদেরও নজর থাকে আরাধ্যার দিকে। কারণ হিসেবে হতে পারে, দিনে দিনে মায়ের মতই রূপসৌন্দর্য্যে গড়ছে ঐশ্বর্য কন্যা; যদিও অনেক ছোট থেকেই আলোচনার লাইমলাইটে এই স্টারকিড।

১২ বছর আগে ঐশ্বরিয়া-অভিষেকের ঘর আলো করে আসে আরাধ্যা। এর মাঝে চলে গেছে বেশ কিছুটা সময়। এখন উচ্চতায় মায়ের মাথা ছুঁয়েছে আরাধ্যা। পাশাপাশি তার লুক ও চালচলনেও পরিবর্তন এসেছে। বাচ্চাদের মত মা-বাবার পেছনে লুকিয়ে থাকে না, বরং হাসি মুখেই পোজ দেয় আরাধ্যা। সম্প্রতি মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে আরাধ্যার উপস্থিতি নতুন করে নজরে আসে।

আরাধ্যার রূপ লাবণ্যের সঙ্গে বেড়ে ওঠার পেছনে রয়েছে তার মায়ের অবদান। তাকে বেশ যত্নআত্তির সাথেই বড় করেছেন ঐশ্বরিয়া। যদিও ধারণা করা হচ্ছে, বচ্চন পরিবারের মত জিনগতভাবে উচ্চতা পেয়েছে আরাধ্যা। এরপর রয়েছে ঐশ্বরিয়ার বিশেষ যত্ন। আরাধ্যার ডায়েটের পেছনে বেশ সতর্ক ঐশ্বরিয়া; আরাধ্যা বাসায় যা খান, সব মায়ের পরামর্শেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঐশ্বরিয়া বরাবরই আরাধ্যাকে প্রোটিন যুক্ত খাবার দিয়ে থাকেন। বাইরের কোনো খাবার খেতে পছন্দ করে না আরাধ্যা। ডায়েট মেনে প্রতিদিন শুধু একটা করে অ্যাভোকাডো খায় আরাধ্যা। তার নিত্যদিনের রুটিন মেনে চলার পাশাপাশি আরাধ্যার শরীরচর্চার ওপরেও কড়া নজর রাখেন মা। এছাড়াও রাত দিন ঘরোয়া কাজের মধ্যে থাকে এই স্টারকিড।

২০১১ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ে জন্ম হয় এই আরাধ্যার। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সে একমাত্র আদরের সন্তান। আরাধ্যাকে সারাক্ষণই আগলে রাখেন মা ঐশ্বরিয়া; এক মুহূর্তের জন্যও কাছ ছাড়া করেন না তাকে।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া বচ্চন। এই ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় হেঁটে তাক লাগিয়েছেন সকলকে। যদিও হাতে চোট নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি।

হাতে ব্যথা নিয়ে যাতে মায়ের কষ্ট না হয়, সেই খেয়াল রাখার জন্য সঙ্গী ছিলেন কন্যা আরাধ্যাও। সেখানে এক হোটেল থেকে বেরিয়ে আসার সময় আরাধ্যা বচ্চন হাত ধরেন ঐশ্বরিয়ার। এ সময় ব্যাপকভাবে ফ্রেমবন্দি হন মা-মেয়ে। সে থেকেই নতুন করে নজরে এসেছে এই স্টারকিড।

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park