1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 4:35 am
সংবাদ শিরোনাম :

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ২১ নভেম্বর

  • প্রকাশিত : Monday, October 28, 2024
  • 228 বার পঠিত

# পুলিশ পরিদর্শক মামুন হত্যা

 

নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেছেন।

এ বিষয়ে রাষ্ট্রনিযুক্ত আরাভ খানের আইনজীবী রুহুল আমিন বলেন, আজ এ মামলায় আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আদালত আগামী ২১ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের দিন চূড়ান্ত করবেন।

মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিনদিন পরে তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park