1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 1:24 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আশুলিয়ায় নিজ ঘরে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৮, ২০২১
  • 517 বার পঠিত

সাভার উপজেলার আশুলিয়ায় দিনে-দুপুরে এক ডিস ব্যবসায়ীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া সরকার বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম ইলিম সরকার (৩৫)। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফজল হক সরকারের ছেলে ইলিম সরকার দীর্ঘদিন ধরে নিজ এলাকায় ডিস ব্যবসা করে আসছিলেন। রবিবার সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী তাদের বাড়ীর পাশে অপর একটি নির্মাণাধীন বাড়ীর কাজ দেখতে গিয়েছিল। এসময় দুর্বৃত্তরা ওই বাড়ির সিসিটিভির হার্ডডিক্সও চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

নিহতের বাবা হাজী মো. ফজল হক জানান, আমাকে সকাল ১০টার দিকে বাড়ি থেকে ফোন দেয় যে ইলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমের গায়ে-পেটে বড় ক্ষত। বছর খানেক আগে আমার ছেলের সাথে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামে এক ব্যক্তির মারামারি হয়। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলায় ও পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে কৌশলে পালিয়ে গেছে। তবে কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ। এছাড়া ঘটনাটির অধিকতর তদন্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park