1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 11:31 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আয়ারল্যান্ড উলসভসের বিরুদ্ধে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৪, ২০২১
  • 473 বার পঠিত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৫ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।

মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। দলের পক্ষে সর্বোচ্চ ১২৩ রান করেন মাহমুদুল হাসান জয়। এই ইনিংস সাঁজাতে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এছাড়া পারভেজ হোসেন ইমন ৪১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জেরেমি ললোরকে হারায় আইরিশরা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ডহেনি ও অ্যাডায়ার। তবে তাদের বিদায়ের পর আবারো সঙ্কটে পড়ে সফরকারিরা। শেষদিকে নেইল রকের প্রচেষ্টাও দলকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন ডহেনি, ৯৯ বলের মোকাবেলায়। এছাড়া অ্যাডায়ার ৪৫ ও রক ৩৫ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে সাইফ হাসান তিনটি; শফিকুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি এবং রেজাউর রহমান রাজা ও শামীম হোসেন পাটোয়ারি একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইমার্জিং দল : ২৬০/১০ (৪৯.২ ওভার)

জয় ১২৩, ইমন ৪১, অঙ্কন ৩৩, হৃদয় ২০,

অ্যাডায়ার ২৭/৩, টেক্টর ৩২/২, প্রিটোরিয়াস ৫১/২

আয়ারল্যান্ড উলভস : ২৫৫/৯ (৫০ ওভার)

ডহেনি ৮১, অ্যাডায়ার ৪৫

সাইফ ৩১/৩, তানভীর ৩৯/২, শফিকুল ৫৭/২

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৫ রানে জয়ী

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park