1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 4, 2026, 8:13 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা

  • প্রকাশিত : Saturday, December 18, 2021
  • 348 বার পঠিত

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ভোটের দিন রেখে এ তফসিল ঘোষণা করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)।

মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।

ইউনিয়ন পরিষদগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে ২৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ২০২২ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park