1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 26, 2026, 4:11 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইরাকের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা অব্যাহত

  • প্রকাশিত : Tuesday, March 16, 2021
  • 401 বার পঠিত

ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৭টি রকেট হামলা হয়েছে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, সোমবার (১৫ মার্চ) ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৭ টি রকেট নিক্ষেপ করা হয়। তবে এর দুটি ঘাঁটিতে আঘাত হানে। অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে।

গত কয়েক মাসে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় হামলা হয়েছে। গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। ইরাক-সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিনজোনে প্রায়ই মাঝেমধ্যে রকেট হামলা হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park