1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 5:38 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক; মার্কিন প্রস্তাবে রাজি নয় সুদান

  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০
  • 614 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমেরিকার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আফ্রিকার দেশ সুদান। দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সন্ত্রাসবাদের তালিকা থেকে নাম অবমুক্ত করার যে শর্ত দিয়েছে আমেরিকা, খার্তুম তা গ্রহণ করবে না।

তিনি বলেন, “সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম সরিয়ে ফেলা উচিত। ৩০ বছর বাইরে থাকার পর সুদান এখন আন্তর্জাতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ফলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিতেই হবে।”

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করবে। বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে।

এ প্রসঙ্গে আবদুল্লাহ হামদুক বলেন, গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুদান সফরের সময় পরিষ্কার করে বলা হয়েছে যে, দুটো ইস্যু আলাদা করা জরুরি।

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ তুলে ১৯৯৩ সালে দেশটিকে কালোতালিকাভুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park