1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 2, 2026, 4:36 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইসি গঠন রাষ্ট্রপতির সিদ্ধান্তেই: আইনমন্ত্রী

  • প্রকাশিত : Tuesday, December 21, 2021
  • 331 বার পঠিত

রাষ্ট্রপতির সিদ্ধান্তেই নির্বাচন কমিশন-ইসি গঠনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীতে এ কথা বলেন তিনি।

সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ দিয়ে শুরু হয়েছে এ কর্মসূচি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করে। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাদের আলোচনা হয়।

সূচি অনুযায়ী- আগামী ২২ ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

পরে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিশ, ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park