1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 4:25 pm
সংবাদ শিরোনাম :

উরুগুয়ে-সাউথ কোরিয়া সমানে সমান, গোল পায়নি কেউই

  • প্রকাশিত : Thursday, November 24, 2022
  • 330 বার পঠিত

কোনো ম্যাচে চলছে গোলবন্যা, আবার কোনো ম্যাচে দেখা যাচ্ছে গোল খরা। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর খেলায় জালের দেখাই পেল না উরুগুয়ে ও সাউথ কোরিয়া। ফলে কাতার বিশ্বকাপে চতুর্থবারের মতো গোলশূন্য ড্র ম্যাচ দেখলেন দর্শকরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এডুকেশন সিটি স্টেডিয়ামে হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচের প্রথম দশ মিনিট ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে সাউথ কোরিয়া।

শুরুতে ছন্দহীন ফুটবল খেললেও সময় যতো গড়াতে থাকে, ততই নিজেদের গুছিয়ে নেয় ডিয়েগো আলোনসোর দল। ১৩ মিনিটে ম্যাথিয়াস অলিভেরার অ্যাসিস্টে বল নিয়ে হেড করেন মাতিয়াস ভেচিনো। বল লুফে নেন কোরিয়ান গোলরক্ষক কিম সেউং-জিউ।

ছয় মিনিট পর হোসে মারিয়া গিমেনেজের মাঝ মাঠে দুর্দান্ত পাসে বল ডি বক্সে থাকা ফেদেরিকো ভালভার্দের কাছে চলে যায়। গোলরক্ষকের সামনে থেকে ভালভার্দে বাঁ পায়ে কিক নিলেও বল পোস্টের উপর দিয়ে চলে যায়। গোলের সুযোগ হারায় উরুগুয়ে।

খেলার ২৪ মিনিটের মাথায় গিমেনেজের রক্ষণ চেরা পাসে পোস্টের ১০ গজ দূর থেকে শট নেন ডারউইন নুনেজ। অল্পের জন্য তা জালের দেখা না পাওয়ায় উরুগুয়ে লিড পায়নি।

ঠিক তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে আবারো গোলের সুযোগ পেয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অলিভেরার পাস দুর্বল হওয়ায় নুনেজ পায়ে বল দখলে নিতে পারেননি। সামনে এগিয়ে এসে কোরিয়ান গোলরক্ষক বল হাত দিয়ে বিপদমুক্ত করেন।

সুবর্ণ সুযোগ ৩৪ মিনিটে হাতছাড়া করে কোরিয়া। কিম মুন হাংয়ের ক্রসে বল পাওয়া হাং উই-জো ডান পায়ে শট নিলেও তা পোস্টের সামান্য উপর ঘেঁষে বেরিয়ে যায়।

বিরতির আগে ৪৩ মিনিটে ভালভার্দের নেয়া কর্নার কিকে হেড করেন ডিয়েগো গডিন। তবে উরুগুয়ের অধিনায়কের দুর্ভাগ্য, বল বাঁ পোস্টে লেগে ফিরে আসে। তাই গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

খেলার ৫৩ মিনিটে হিউং মিনের কর্নার কিকে বল পেয়ে ফ্লিক করেন কিম জিন-সু। তবে উরুগুয়ান গোলরক্ষক সার্জিও রোচেট হাত দিয়ে বল রুখে দেন।

৬৩ মিনিটে সুযোগ সন্ধানী নুনেজ ডি বক্সে ঢুলে সুয়ারেজকে দ্বিতীয় প্রচেষ্টায় পাস দেয়ার সময় বল হাত দিয়ে ফেরান কিম সেউং-জিউ। খানিকপর লুইস সুয়ারেজের বদলে মাঠে নামেন এডিনসন কাভানি।

পাল্টা আক্রমণে ওঠা কোরিয়া ৭১ মিনিটে গোলের সুযোগে থাকলেও উরুগুয়ের গোলরক্ষক ডি বক্সের বাইরে বেরিয়ে এসে হেডে বল ক্লিয়ার করা।

খেলার ৮১ মিনিটে নুনেজের ডান পায়ের দূরপাল্লার শট পোস্টের পাশ দিয়ে গেলে ডেডলক ভাঙেনি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে উরুগুয়ের জন্য আবারো আক্ষেপের কারণ হয় গোলপোস্ট। ভালভার্দের নেয়া দূরপাল্লার দুরন্ত শট পোস্টে লেগে ফেরে।

কয়েক সেকেন্ড পর সার্জিও রোচেটের ভুল পাসে গোল হজম করতে বসেছিল উরুগুয়ে। হিউং মিনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে অমীমাংসিতভাবে খেলা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park