1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 13, 2026, 4:59 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

একাধিক পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠানোয় সুমাইয়াকে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২
  • 264 বার পঠিত
একাধিক পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠানোয় সুমাইয়াকে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার সুমাইয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার প্রেমিক আলামিন ওরফে বাপ্পী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক আছে এমন সন্দেহে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। সোমবার (৪ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল জবানবন্দি গ্রহণ শেষ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার আলামিন ওরফে বাপ্পী ঝিকরগাছা উপজেলার কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিন গাজীর ছেলে। 

এর আগে সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানা পুলিশ। এছাড়া পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তার চাচা জুয়েল হোসেনকে মনিরামপুর উপজেলার মুক্তারপুর থেকে গ্রেফতার করা হয়। জুয়েল হোসেন মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার। বাপ্পীর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালে শার্শা উপজেলার রেজাউল হকের মেয়ে সুমাইয়ার সঙ্গে তার প্রেম গড়ে ওঠে। এরপর ২০১৫ সালে বাপ্পী বিদেশ চলে যান। ২০১৮ সালের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন এবং জানতে পারেন তার প্রেমিকা সুমাইয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে সুমাইয়ার খালার কাছে গিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন বাপ্পী। এরপর সুমাইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখেন।

রূপণ কুমার আরও জানান, বছর খানেক আগে স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। ঘটনাটি জানাজানি হলে মাতব্বরদের মধ্যস্থতায় সুমাইয়াকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনমাস আগে ফের স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। যশোর শহরে এসে বাপ্পী ও সুমাইয়া বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক রয়েছে বলে বাপ্পীর সন্দেহ হয়। এ নিয়ে মনোমালিন্য হলে বাপ্পীর কাছ থেকে চলে যান সুমাইয়া। কিন্তু এরপর থেকে বাপ্পীর ফেসবুক আইডিতে ও মেসেঞ্জারে সুমাইয়া বিভিন্ন পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠাতে থাকেন। এ ঘটনায় সুমাইয়ার প্রতি বাপ্পীর প্রচন্ড ক্ষোভ জন্মে।

যশোর পুলিশের মুখপাত্র জানান, সুমাইয়াকে হত্যার পরিকল্পনা করেন বাপ্পী। গত ২৩ মার্চ সুমাইয়াকে মোবাইল ফোন করে তার সঙ্গে শেষবার দেখা করার অনুরোধ জানান বাপ্পী। পরদিন বিকেল ৩টার দিকে সুমাইয়া বাপ্পীর সঙ্গে দেখা করলে তারা একটি মোটরসাইকেলে করে বেনাপোলে যান। সেখানকার এক মাদকব্যবসায়ীর কাছ থেকে এক বোতল ফেনসিডিল কিনে দুজনে সেবন করেন। এরপর তারা মোটরসাইকেলে ঝিকরগাছায় ফিরে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠের ফাঁকা স্থানে যান। সেখানে যাওয়ার পর লুকিয়ে রাখা একটি চাকু নিয়ে আচমকা সুমাইয়ার বুকে বসিয়ে দেন বাপ্পী। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয়। সুমাইয়া পরাস্ত হলে তার দুই হাতের রগ ও গলা কেটে হত্যা করেন বাপ্পী। হত্যার পর ওই রাতেই নিজ বাড়িতে ফিরে আসেন কিনি। রক্তমাখা পোশাক দেখে জিজ্ঞেস করলে মায়ের কাছে সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেন বাপ্পী। এ কথা শুনে তার মা ছেলের রক্তমাখা পোশাক আগুনে পুড়িয়ে ফেলেন।

তিনি আরও জানান, বাপ্পী মণিরামপুরের মুক্তারপুরে চাচা জুয়েলের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন বাপ্পী। চাচা তার কাছ থেকে সব কথা শুনে মোটরসাইকেলসহ তাকে হোমিওপ্যাথি চিকিৎসক এক বন্ধুর চেম্বারে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। এরপর সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে চলে যান বাপ্পী। তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার সকাল সাড়ে ৫ টার
দিকে সেখানে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সকাল সাড়ে ১০টার দিকে পালাতে সহায়তা করায় চাচা জুয়েলকে মনিরামপুরের
মুক্তারপুর থেকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park